প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নোবিপ্রবি সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন স্বদেশ বাংলার তৌহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের – ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক স্বদেশ বাংলার ক্যাম্পাস প্রতিনিধি আব্দুল্লাহ আল তৌহিদ।আজ সোমবার (২৪ নভেম্বর) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে দুপুর ১.৩০ টায় ভোটগ্রহণ শুরু হয় এবং চলে দুপুর ৪.০০ টা পর্যন্ত। পরবর্তীতে বিকেল ৫.৩০ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. শিবলুর রহমান, সহকারী কমিশনার পদে যথাক্রমে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহানাজ আক্তার ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো: আব্দুল বারেক।

এছাড়া সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মুদাচ্ছির আহমদ।

নির্বাচিত অন্যরা সদস্যরা হলেন- সহ-সভাপতি জেরিন ফেরদৌস (আওয়ার নিউজ বিডি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল নাইম (বিডি২৪লাইভ), দপ্তর সম্পাদক নিয়াজ উদ্দিন (যুগান্তর), পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রহমত উল্ল্যাহ আরিফ (কালবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাকিম সাদিক (দৈনিক ইনকিলাব)। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শফিউল্লাহ (রাইজিং বিডি), তৌফিক আল মাহমুদ (সময়ের কন্ঠস্বর) ও মিরাজ মাহমুদ (পাবলিকিয়ান টুডে)।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নির্বাচিত কোষাধ্যক্ষ তৌহিদ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নোবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি আস্থার জায়গা। সেই আস্থা ধরে রাখতে ভবিষ্যতে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা