প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভূমিকম্প প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভূমিকম্প পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি কমানো, প্রস্তুতি বাড়ানো, বিভিন্ন সংস্থার সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিষয়ে বিশদ আলোচনা হয়। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বিষয়বস্তু গণমাধ্যমকে জানান।

 

গত শুক্রবার (২১ নভেম্বর) ও শনিবার (২২ নভেম্বর) মাত্র ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চারটি ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা