প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিরাজগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে সদ্য যোগদান করা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় উন্নয়ন, নির্বাচন এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ গঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিএনপি জেলা শাখার সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি মো. সাইদুর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলনের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক, কোর্টের পিপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

সভায় শহরের ড্রেনেজ সংকট, অবকাঠামোগত উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, এবং নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণসহ বেশ কয়েকটি জনজীবন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভাঙ্গাবাড়ি সরদারপাড়া এলাকায় সাম্প্রতিক সংঘর্ষ নিয়েও মতামত দেন উপস্থিত নেতৃবৃন্দ।

নবাগত জেলা প্রশাসক উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন—
“সবার সহযোগিতা থাকলে সিরাজগঞ্জের যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব। জনগণের কথা শুনে সমন্বয়ের মাধ্যমে উন্নয়নের কাজ এগিয়ে নিতে চাই।”

সভায় অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা