প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২০২৭ সালেই চালু হচ্ছে দেশের একীভূত আন্ত লেনদেন ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫

২০২৭ সালের জুলাই থেকেই ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বীমা প্রতিষ্ঠান ও আর্থিক খাতের অন্যান্য সংস্থার মধ্যে সরাসরি আন্ত লেনদেন ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যবস্থায় ক্যাশ আউট ছাড়াই সব ধরনের লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

 

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর বলেন,“ডিজিটাল লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতে হলে আন্ত সংযোগই ভবিষ্যৎ। এই প্ল্যাটফর্ম চালু হলে দুর্নীতি কমবে, রাজস্ব আদায় বাড়বে এবং লেনদেন হবে আরও নিরাপদ।”

 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক এবং গেটস ফাউন্ডেশনের মোজোলুপ-এর মধ্যে আন্ত লেনদেন প্ল্যাটফর্ম উন্নয়নে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নিরাপত্তাজনিত কারণে চুক্তি স্বাক্ষর ভার্চুয়ালি সম্পন্ন করা হয়।

 

গভর্নর আরও বলেন,“মোজোলুপের সহায়তায় প্ল্যাটফর্মটির নাম দেওয়া হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (IIPS)। এটি আর্থিক খাতে বড় ধরনের ডিজিটাল পরিবর্তন আনবে।”

 

নতুন এই প্ল্যাটফর্ম চালু হলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে টাকা স্থানান্তর হবে আরও দ্রুত, নিরাপদ এবং স্বয়ংক্রিয়ভাবে। পাশাপাশি গ্রাহকদের লেনদেন খরচও কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা