প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

ফিডের দাম কমাতে উদ্যোগ নিচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫

দেশের প্রাণিসম্পদ খাতকে আরো শক্তিশালী করতে ফিড উৎপাদনের ব্যয় কমানোর পদক্ষেপ নিচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এতে বাজারে ফিডের দাম স্বাভাবিকভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ফিড মিলগুলোর বিদ্যুতের খরচ কমানোর জন্য আলাদা উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে ফিডের দাম কমানো সম্ভব হবে।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রথমবারের মতো সারাদেশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে। মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এবার কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কৃত করবে সরকার।

প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, কোনো সরকারই এক দিনের মধ্যে সব কাজ সম্পন্ন করতে পারে না। বর্তমান সরকার যেসব উদ্যোগ হাতে নিয়েছে, নির্বাচিত পরবর্তী সরকার এগুলো বাস্তবায়ন করে শেষ করবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা