প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টিং কার্যক্রম শুরু হওয়ায় সাময়িকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকেল ৪টা থেকে এই সেবা বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানান, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত থাকবে।

ইসি সূত্র জানায়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এখন তালিকা প্রিন্টের কাজ চলছে। এ কারণে সাময়িক বিরতি নেওয়া হলেও খুব দ্রুতই এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালু করা হবে বলে আশা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা