প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বুয়েট মাঠসংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫

ঢাকার বুয়েট খেলার মাঠের পাশে ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (বয়স প্রায় ৬৫) মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার দুপুরের দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার এসআই মাহমুদুল হাসান জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যক্তিটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকের ভাষ্যমতে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়ে যায়। মরদেহের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা