প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষ্যে চবিতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ৭ ই নভেম্বর থেকে ৫ ই আগষ্ট ‘ অভ্যুত্থান প্রতিচ্ছবি ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রবিবার ( ২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় মেরিন সায়েন্স অডিটোরিয়ামে আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডঃ মোঃ আল আমিন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী, সেমিনারের আহবায়ক কমিটির সভাপতি অধ্যাপক ডঃ মুহাম্মদ শফিকুল ইসলাম, চবি ছাত্রদলের সভাপতি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মীর হেলাল উদ্দিন বলেন, ” শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শ, এদেশের সিপাহি জনতা উনার উপর বিশ্বাস রেখেছিলেন পরবর্তীতে তিনি বাংলাদেশেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান, সার্কের প্রস্তাবক ছিলেন তিনি, ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন, আন্তর্জাতিক রাজনীতিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে আমরা আমাদের কাজকে অব্যাহত রাখতে চাই।”

অধ্যাপক ড. জাহিদুর রহমান বলেন, ” আমি আজকে অত্যন্ত খুশি আজকের প্রোগ্রামে জাতীয়তাবাদী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত আছেন, ৭ ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে আনতে হবে।”

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন বলেন, ” আমরা হাসিনাকে বিদায় করার জন্য লড়াই করেছি, আগামী সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে আমরা জনগণের আস্থা অর্জন করব এবং যারা আমাদের বিরুদ্ধে প্রচারণা করছে তাদেরকে আমরা প্রতিহত করব।”

অনুষ্ঠানে চাকসু নির্বাচনে জাতীয়তাবাদী পরিবার থেকে নির্বাচিতদের সংবর্ধনা প্রদান করা হয় এবং ‘শহিদ জিয়াউর রহমানের চিন্তা ও দর্শন ‘বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন, অধ্যাপক মহিউদ্দিন এবং চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা