২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরে প্রচারণা জোরদার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাতপাখা প্রতীকে ভোট চেয়ে দলটি রবিবার (২৩ নভেম্বর) বিকেলে শহরের সকাল বাজার, তমালতলা এবং কথাকলি মার্কেট এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করে।
জামালপুর-৫ (সদর) আসনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল এ প্রচারণায় নেতৃত্ব দেন।
গণসংযোগের সময় তিনি ইসলাম, দেশ, মানবতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে হাতপাখা প্রতীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
এ সময় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মোজাম্মেল হক, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ লিয়াকত আলী, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি ময়নাল ইসলাম, ছাত্র আন্দোলনের সভাপতি মো. নাহিদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।