প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডেঙ্গুতে এক দিনে আরও আট জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫

ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৭৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রামে ১৩৪ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনায় ১১২ জন, ময়মনসিংহে ৪৪ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ১৯ জন এবং সিলেটে সাতজন।

এদিকে এক দিনে ১,১১১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৮৭ হাজার ৪৪২ জন।

২০২৪ সালের ২৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ২৬৪ জনে। আক্রান্তদের মধ্যে ৬২.৩% পুরুষ এবং ৩৭.৭% নারী।

গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যুসহ চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।

২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল ১,৭০৫ জন এবং আক্রান্ত ছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন—যা দেশের সবচেয়ে ভয়াবহ বছর হিসেবে বিবেচিত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা