প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়ায় তিস্তা নদীতে ঐতিহ্যবাহী ছোট নৌকা বাইচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫

রংপুরের কাউনিয়া উপজেলায় মরা তিস্তা নদীতে শনিবার বিকেলে গোপীডাঙ্গা মৌলভী বাজার অটো মালিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ছোট নৌকার বাইচ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জর্জ কোট নারী ও শিশু ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু। নৌকা বাইচের উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও হারাগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রকিবুল হাসান পলাশ।

কাউনিয়া ভিশন শো-রুমের পরিচালক সোহেল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন যুবদল, ছাত্র দল ও জিয়া মঞ্চের নেতারা।

ফাইনাল খেলায় এ গ্রুপে অংশ নিয়েছিল—একাত্তরের বিজয়, শহীদবাগ ইন্টারসিটি ও জনতা এক্সপ্রেস। বি গ্রুপে অংশ নিয়েছে—ব্রেন্টের বাজার শহীদ জিয়া এক্সপ্রেস, আদর্শ এক্সপ্রেস ও ঠিকানা বাজার এক্সপ্রেস।

শেষ পর্যন্ত একাত্তরের বিজয় এক্সপ্রেস প্রথম স্থান এবং আদর্শ এক্সপ্রেস দ্বিতীয় স্থান অধিকার করে। বিজয়ী দলকে উপহার হিসেবে দেওয়া হয় গরু, এবং দ্বিতীয় স্থান অধিকারী দলকে দেওয়া হয় একটি বড় খাসি। পুরো আয়োজন ছিল উৎসবমুখর ও প্রথাগত সংস্কৃতির সঙ্গে সমৃদ্ধ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা