প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভূমিকম্পে মুসলমানের করণীয়: যে দোয়া পড়বেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫

ইসলামে প্রাকৃতিক দুর্যোগের সময় আল্লাহর দিকে বেশি করে ফিরে যাওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে ভূমিকম্পের মতো পরিস্থিতিতে ইস্তেগফার করা, দোয়া পড়া, আল্লাহর কাছে রহমত কামনা করা এবং সদকা করা মুস্তাহাব হিসেবে বর্ণিত।

তীব্র বাতাস, ঝড় অথবা ভয়াবহ প্রাকৃতিক অবস্থায় প্রিয় নবী মুহাম্মদ (সা.) যে দোয়াটি পড়তেন, তা হলো—

اللَّهُمَّ إِنِّي أَسأَلك خَيرهَا وَخير مَا فِيهَا وَخير مَا أرْسلت بِهِ وَأَعُوذ بك من شَرها وَشر مَا فِيهَا وَشر مَا أرْسلت بِهِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফীহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি, ওয়া আউজুবিকা শাররাহা ওয়া শাররা মা ফীহা ওয়া শাররা মা উরসিলাত বিহি।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে এর কল্যাণ চাই, এর মধ্যে যে কল্যাণ আছে তা চাই, এবং যে কল্যাণ নিয়ে এটিকে পাঠানো হয়েছে তা চাই। আর আমি আপনার কাছে এর অনিষ্ট, এর মধ্যে থাকা অনিষ্ট এবং যেসব কারণ নিয়ে এটিকে পাঠানো হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। (সহিহ মুসলিম)

ভূমিকম্পের জন্য আলাদা কোনো দোয়া উল্লেখ না থাকলেও এই দোয়াটি পড়া জায়েজ বলে আলেমরা উল্লেখ করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিসের অন্যান্য মুসনূন দোয়াও পাঠ করা যায়।

কোরআন ও হাদিসে বর্ণিত আরও দুটি গুরুত্বপূর্ণ দোয়া:

ইউনুস (আ.)-এর দোয়া — বিপদমুক্তির দোয়া

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন।
অর্থ: তুমি ছাড়া কোনো উপাস্য নেই; তুমি পবিত্র, আমি তো অত্যাচারীদের অন্তর্ভুক্ত। (সুরা আম্বিয়া: ৮৭)

প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পড়ার দোয়া

بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা’য়ি, ওয়া হুয়াস সামিউল আলিম।
অর্থ: আল্লাহর নামে—যাঁর নামের বরকতে আকাশ ও পৃথিবীর কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (আবু দাউদ, তিরমিজি)

আলেমদের মতে, এসব দোয়া বেশি বেশি পড়লে আল্লাহর কাছে সাহায্য কামনা, তওবা এবং বিপদ থেকে মুক্তির পথ উন্মুক্ত হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা