প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভুটানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ও ভুটানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে স্বাস্থ্য খাতে সমন্বয় এবং আন্তর্জাতিক ইন্টারনেট কানেক্টিভিটি বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। শনিবার (২২ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে এ চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্বাস্থ্য সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান। একই সময়ে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও টেলিযোগাযোগ সেবা বাণিজ্য সংক্রান্ত সমঝোতায় সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

সমঝোতা সইয়ের আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও প্রধানমন্ত্রী তোবগে একান্ত বৈঠক করেন। পরে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছান। ড্রুকএয়ারের ফ্লাইটে সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা