প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পিআরের জন্য সোচ্চার দল সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫

পিআর নিয়ে সরব থাকার পর এখন নির্বাচনের দিকে ঝুঁকে পড়েছে একটি রাজনৈতিক দল—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষকে বিভ্রান্ত করা ইসলামের শিক্ষা নয়। ধর্মকে ব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রি করার মতো বক্তব্য ধর্মকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানোর সামিল, যা ইসলাম সমর্থন করে না।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশে গণতন্ত্র অনুপস্থিত থাকায় সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে। তার ভাষায়—বর্তমান শাসনামলে মানুষের ধর্ম পালনের স্বাধীনতাও সংকুচিত হয়েছে। অথচ অতীতে কিছু আলেম এই সরকারের প্রতি সমর্থন দেখিয়ে বিভিন্ন উপাধি দিয়েছিলেন।

তিনি আরও বলেন, আগের সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে নিয়ন্ত্রণ করেছিল। বিএনপি কখনো গোপন বা আড়ালের রাজনীতি করেনি দাবি করে তিনি বলেন, বিরোধী আন্দোলন যখন দৃশ্যমান ছিল তখন যাদের পিআর নিয়ে এত উচ্ছ্বাস দেখা গেছে—তাদেরকে তখন মাঠে দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের ছায়ায় অবস্থান করেছে তারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা