প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মৃত্যু উপত্যকায় মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাস

জাওয়াদ শাহরিয়ার
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫

লতিফ ছাত্রাবাস ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর একটি হল যেখানে প্রায় ২৫০০ শিক্ষার্থীর আবাসন, আর ভবনটির বয়স প্রায় ৬০–৭০ বছর।ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিলো যে—

সেখানে যারা ছিল, সেভাবেই ছুটে বাইরে বের হয়ে এসেছে। আতঙ্ক, ধুলো, চিৎকার—কোনো কিছুই থামাতে পারেনি শিক্ষার্থীদের জীবন বাঁচানোর চেষ্টা।কিছু ব্লকের ছাঁদ ভেঙে পড়েছে।আর একটু সময় লাগলে হয়তো নেপালের মতো ভয়াবহ ট্রাজেডি দেখা যেত।বহুদিন ধরে ক্যাম্পাস প্রশাসনসহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যারকে নতুন হল নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য বলে আসছেন হলের সাধারণ শিক্ষার্থীরা।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত কোনো আশানুরূপ ফল পায়নি তারা।

 

এর আগে হঠাৎ করেই ৪ তলার ছাদের কিছু অংশ এক শিক্ষার্থীর বেডের উপর পড়ে সৌভাগ্য ক্রমে তখন তিনি ছিলেন না। আজও তার ব্যাতিক্রম নয় ভূমিকম্পের প্রভাবে পুরো লতিফ হল যেনো মূত্যুকূপে পরিণত হয়েছিলো।কয়েকটি রুমের ছাদের কিছু অংশ ভেঙ্গে পড়েছে,কয়েকটি কলাম এবং বিমে ফাটল দেখা গিয়েছে।

 

লতিফ হলের আবাসিক এক ছাত্র তার ফেসবুক পোস্টে জানান-৭০ বছর এর অধিক পুরানো ৩হাজার শিক্ষার্থী’র আবাসন নিয়ে গঠিত লতিফ হল থেকে আজ ভয়ংকর একটা সকালের সাক্ষী হলাম..

পুরো সপ্তাহ পরীক্ষার চাপ থেকে বেরিয়ে শুক্রবার হোস্টেল এর ৭০% এর অধিক শিক্ষার্থী ঘুমে মগ্ন ছিল..

ম

আমিও তার ব্যাতিক্রম নই…হঠাৎ করেই কাঁপুনি তে ঘুম ভেংগে গেল…কিছু বুঝে উঠার আগেই চারদিক ছাত্রদের দৌড়াদৌড়ি…কিছুই বুঝে উঠার আগেই ঘুম চোখে আমিও তাদের সাথেও ছুটতে লাগলাম জানি না কোথায় যাচ্ছি…তবে এতটুকুই মনে হচ্ছে সকলের মুখে লতিফ ভাঙ্গলো এই বুঝি শেষ মুহূর্ত জীবনের…৪থ তোলা থেকে নীচে সিরি দিকে তাকিয়ে দেখলাম শত শত শিক্ষার্থী গেটের দিকে দৌড়…ভাবলাম আজ আর রক্ষা হইলো না…

আল্লাহ্ পাকের এর অশেষ রহমতে কারো কিছুই হলো না… নীচে গিয়ে শুনতে পারলাম ভূমিকম্প…

হাজার হাজার শিক্ষার্থী যে যেভাবে পারছে ছুটে যাচ্ছিল সকলের চোখে একটাই আকাঙ্ক্ষা এই ভয়ানক কারাগার থেকে বেরোতে পড়লেই বোধহয় মুক্তি মিলবে…

মরণের খুব কাছ থেকে উপলব্ধি করলাম আজ…

আল্লাহ্ পাক আমাদের সকল কে ক্ষমা করুন..

মরতে মরতে ফিরে আসা লতিফ ছাত্রাবাস এর এক ভয়ংকর দিন এর সাক্ষী হয়ে থাকলাম..

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা