প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের রেলিং ধসে নিহত তিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের ওই ভূমিকম্পে কসাইটুলি এলাকায় ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ।

 

পুলিশ জানায়, ভূমিকম্পের মুহূর্তে হঠাৎ ভবনের সামনের রেলিং নিচে ভেঙে পড়ে তিনজন পথচারীর ওপর। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

 

স্থানীয়রা জানান, হঠাৎ জোরে কম্পন অনুভূত হওয়ার পর মুহূর্তেই ভবনের অংশটি ধসে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকা, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা