প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ হাজারের মানুষকে ফ্রি চিকিৎসা

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যাপক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ, গাছের চারা প্রদান, দোয়া মাহফিল এবং বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ।

অনুষ্ঠানে প্রায় চার হাজারেরও বেশি নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি তিন হাজারের অধিক মাদরাসা শিক্ষার্থী ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএস মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক, ড্যাব কেন্দ্রীয় মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা. মো. ইউনুস আলী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, মোজাম্মেল হক, নাজির হোসেন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ও একেএম আশরাফ হোসেন আপেল। আরও উপস্থিত ছিলেন মাহফুজার রহমান আপেল সিদ্দীকি, জাহিদুল ইসলাম খান, জাহাঙ্গীর বাদশা টুটুল, আমিন সিদ্দিকী, ইব্রাহিম আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ডা. ইউনুস আলী বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি। তারেক রহমানের নেতৃত্বে যে কোনো আন্দোলনের ডাক এলে কুড়িগ্রাম-১ আসনের জনগণকে নিয়ে রাজপথে লড়াই চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “কুড়িগ্রাম-১ আসনের মানুষের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। দলের শীর্ষ নেতৃত্ব সুযোগ দিলে এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করতে চাই।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা