প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ প্রণয়ন করা হবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫

আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ প্রণয়ন করা হবে। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

এর আগে ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ঘোষণা দেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোট আয়োজনের কথাও তিনি নিশ্চিত করেন।

আসিফ নজরুল আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে। ভোটদানের সময় প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। ভোটে অংশগ্রহণকারীরা চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে মতামত জানাতে পারবেন। এতে কোনোভাবে নির্বাচনের বা সংস্কারের কার্যক্রম বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা