প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু, নতুন ভর্তি ৭৪৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪৫ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

তথ্য অনুযায়ী, এক দিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ১২৫ জন, চট্টগ্রামে ৮৯ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৫৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৬ জন এবং দক্ষিণ সিটিতে ১২৭ জন। এছাড়া খুলনায় ৩২ জন, ময়মনসিংহে ৫৩ জন, রাজশাহীতে ৪৮ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৭ রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ২৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮৮ হাজার ৪৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৫৩ জন।

উল্লেখ্য, ২০২৪ সালে মোট ডেঙ্গু শনাক্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন তিন লাখেরও বেশি রোগী এবং মারা যান ১,৭০৫ জন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা