প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেয়ারবাজার কারসাজি মামলা: জিজ্ঞাসাবাদের জন্য সাকিব আল হাসানকে দুদকের তলব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫

শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজি সংক্রান্ত একটি মামলায় জাতীয় ক্রিকেটার ও মাগুরা–১ আসনের সাবেক সাংসদ সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদক প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে তাকে আগামী ২৬ নভেম্বর উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

দুদকের এক মহাপরিচালক জানান, অভিযুক্ত মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করেন এবং অর্জিত অর্থ বিভিন্ন খাতে সরিয়ে ফেলেন। এ ঘটনায় সাকিব আল হাসানসহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে সাকিবের বক্তব্য প্রয়োজন হওয়ায় তাকে তলব করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের নির্ধারিত সময় আগামী ২৬ নভেম্বর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা