ঢাকাই সিনেমার আলোচিত দুই তারকা জায়েদ খান ও মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এই সফরেই নিউইয়র্কের বিখ্যাত সেন্ট্রাল পার্কে দুজনকে একসঙ্গে দেখা যায়। জানা গেছে, ঠিকানা টিভির জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন মাহি।
জায়েদ খান বলেন, মাহিয়া মাহি তার অভিনয়জীবনের নানা উত্থান–পতন, অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের কিছু দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন। দর্শকদের জন্য এটি হবে একটি বিশেষ পর্ব।
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বসে দুজনের আড্ডা ও আলোচনা ধারণ করা হয়েছে। আগামী শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় পর্বটি প্রচারিত হবে ঠিকানার ইউটিউব ও ফেসবুক পেজে।