প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাইছে প্রতিদ্বন্দ্বীরা’—অভিযোগ বিএনপি প্রার্থীর

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। তার দাবি, বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারণার নামে জনমনে ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে এবং ইসলামের অপব্যাখ্যা করা হচ্ছে। তবে এসব প্রচেষ্টায় গ্রামের নারী ভোটাররা বিভ্রান্ত না হয়ে আরও বেশি সচেতন হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে টুমচর ইউনিয়নে গণসংযোগ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। প্রচারণার সময় তিনি স্থানীয় বাজার, গুরুত্বপূর্ণ সড়ক এবং কয়েকটি বাড়িতে গিয়ে নারী-পুরুষের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, “লক্ষ্মীপুর-২ আসনে গত ১৭ বছরে বাস্তব কোনো উন্নয়ন হয়নি। নানা প্রকল্প দেখিয়ে আওয়ামী লীগ কেবল টাকা লুট করেছে। আমার এমপি থাকাকালীন যেসব কাজ করা হয়েছিল, সেগুলোই এখনো টিকে আছে। BNP মানেই উন্নয়ন—এটা জনগণ জানে। আর আওয়ামী লীগ দুর্নীতি ও অর্থপাচারে অভ্যস্ত।”

তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করলে অগ্রাধিকারের ভিত্তিতে টুমচরসহ পুরো এলাকায় রাস্তাঘাট, শিক্ষা, কৃষি, ব্রিজ-কালভার্টসহ সব সেক্টরে টেকসই উন্নয়ন করা হবে।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন—সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান খোকন, সেক্রেটারি মহিউদ্দিন পাটোয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, জেলা যুবদলের সেক্রেটারি সৈয়দ রশিদুল হাসান লিঙ্কনসহ স্থানীয় নেতাকর্মীরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা