প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সপ্তাহের শেষ কার্যদিবস সূচকের উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রেখে লেনদেন চলছে। বাজার খোলার পর থেকেই অধিকাংশ কোম্পানির শেয়ারদরে ইতিবাচক পরিবর্তন দেখা যায়।

ডিএসই সূত্র জানায়, লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা—বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত—প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৩২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪,৯১৪ পয়েন্টে।

একই সময় ডিএসইএস (শরিয়াহ সূচক) ১.৩৭ পয়েন্ট বেড়ে ১,০৩০ পয়েন্টে, আর ডিএস–৩০ সূচক ১.৩১ পয়েন্ট অগ্রগতি নিয়ে অবস্থান করছে ১,৮৯৪ পয়েন্টে।

এ সময়ে মোট ১৮১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

লেনদেনে অংশ নেওয়া ১৯৩ কোম্পানির দর বেড়েছে, ১১৬টির কমেছে এবং ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা