জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে ৫ম দিনের মতো প্রভাষকদের কর্মবিরতি চলছে
বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের (৩২ ব্যাচ থেকে ৩৭ ব্যাচ পর্যন্ত) সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির দাবিতে জামালপুরে ৫ম দিনের মতো No Promotion No Work কর্মসূচী পালন করছে সরকারি আশেক মাহমুদ কলেজের প্রভাষকরা।
(২০ নভেম্বর) বৃহস্পতিবার বিসিএস সাধারন শিক্ষা প্রভাষক পরিষদ সরকারি আশেক মাহমুদ কলেজ ইউনিট এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজের একাডেমিক ও পরীক্ষা ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত ৫ম দিনের মতো চলমান এই কর্মসূচিতে সরকারি আশেক মাহমুদ কলেজের ৪৫ জন প্রভাষক অংশ নিচ্ছেন।
কর্মসূচি চলাকালে ৩৩তম বিসিএস এ যোগদান কৃত প্রভাষক বেলাল হোসাইন, ৩৬ তম বিসিএস এর মোঃ রৌশন আলম মিঠু, ৩৩ তম বিবিএস এর মোহাম্মদ ছানোয়ার হোসেন বক্তব্য রাখেন।
এসময় কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি রেখে পদোন্নতির জিও না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান বক্তারা।