প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লালমনিরহাটে মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর: ছয় মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নেশার টাকা না পেয়ে বাবা-মাকে মারধর করে নিজের বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় রহমত আলী নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার আগে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞার নেতৃত্বে অনুষ্ঠিত ভ্রাম্যমাণ আদালতে রহমত আলীকে হাজির করা হয় এবং মামলার বিষয়গুলো স্বীকার করার পর তাকে কারাদণ্ড দেওয়া হয়।

রহমত আলী হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের আমিনুর ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নেশার টাকা না পেয়ে সে মা-বাবাকে মারধর করে বাড়িতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, সাজাপ্রাপ্ত যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ইউএনও শামীম মিঞাও বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, মাদকাসক্ত হওয়ায় যুবককে এই শাস্তি দেয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা