প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলোচনায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক সম্পর্কে বুধবার (১৯ নভেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশন একটি প্রেস রিলিজে তথ্য জানিয়েছে।

বৈঠকে কলোম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি) এবং দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই সময় ড. খলিলুর রহমান অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ড. খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল সাপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশগ্রহণ করতে ভারতে অবস্থান করছে। এ সফরকে ঘিরেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

কলম্বো সিকিউরিটি কনক্লেভ আঞ্চলিক নিরাপত্তা জোট হিসেবে প্রতিষ্ঠিত। এতে ভারত, শ্রীলঙ্কা, মরিশাস, মালদ্বীপ এবং বাংলাদেশ সদস্য হিসেবে অংশ নেয়। সেশেলস পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশগ্রহণ করে। এই জোট সামুদ্রিক নিরাপত্তা, কৌশলগত সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিষয়ে কাজ করে।

বৈঠকের পরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউস থেকে ঢাকার উদ্দেশ্যে প্রত্যাবর্তন করবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা