বুধবার (১৯ নভেম্বর) বিকেল দিকে তালতলীর নকরী এলাকার নদীতে জেলে আবুল হোসেনের জালে উঠে আসে মাছটি। পরে মাছটি মৎস্য বন্দরে নিয়ে গেলে ক্রেতাদের মধ্যে শুরু হয় মূল্যপ্রস্তাবের প্রতিযোগিতা।
প্রথমে ‘মায়ের দোয়া মৎস্য ভাণ্ডার’-এ ৯ হাজার ৫০০ টাকায় কেনাবেচা হলেও, পরে তালতলী মাছ বাজারে খোলা ডাকের মাধ্যমে দাম আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত ব্যবসায়ী আল-আমীন ১৬ হাজার টাকায় ইলিশটি ক্রয় করেন।
ঢাকার যাত্রাবাড়ী বাজারে পাঠানোর প্রস্তুতিকালীন আল-আমীন জানান, মাছটির আকার ও রূপ একেবারেই আলাদা। গঠন শক্ত, মাছের মানও ভালোর দিকেই ইঙ্গিত দেয়; তাই দামও স্বাভাবিকভাবেই বেশি উঠেছে।
স্থানীয় জেলেরা বলেন, মৌসুমের শেষ সময়ে এমন বড় ইলিশ খুবই কম দেখা যায়। বিরলতার কারণেই দামের চাহিদা এত বেশি হয়। এমন মাছ জালে উঠলে জেলেদের মুখেও ফুটে ওঠে বাড়তি আনন্দ।