প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে ১-০ গোলে অর্জিত ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে হওয়া এই জয়টি ২২ বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম সাফল্য।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “এই জয় পুরো জাতিকে গর্বিত করেছে। এটি শুধুই একটি ম্যাচ নয়; দেশের অসংখ্য তরুণ-তরুণীর জন্য এক বিশাল অনুপ্রেরণা, যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তি হিসেবে দেখে। জাতি গঠনে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ভারতের মতো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এই সাফল্য নিঃসন্দেহে বড় অগ্রগতি।”

তিনি আশা প্রকাশ করেন, এই জয় বাংলাদেশের ফুটবলের স্বর্ণালি দিনগুলোর পুনর্জাগরণে সহায়তা করবে।

এছাড়া তিনি জানান, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার ফুটবলের উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করছে এবং ভবিষ্যৎ সরকারগুলোও এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশা করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা