সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ইতিবাচক প্রবণতায় চলছে। দিনের শুরুতে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বাড়ায় বাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য।
ডিএসই সূত্রে জানা যায়, লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর—বেলা ১১টা ৩০ মিনিটে—প্রধান সূচক ডিএসইএক্স ২৮.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪,৮৭৫ পয়েন্টে।
এ সময় শরিয়াহ সূচক (ডিএসইএস) ৫.৭৭ পয়েন্ট বেড়ে হয় ১,০২৩.৪৩ পয়েন্ট, এবং ডিএস-৩০ সূচক ২.৭৩ পয়েন্ট বাড়িয়ে অবস্থান নেয় ১,৮৯২ পয়েন্টে।
এ সময়ে ডিএসইতে মোট ১৩২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৬টির শেয়ারদর বৃদ্ধি, ৫১টির দরপতন, আর ৫৭টি কোম্পানির দাম স্থির থাকে।