প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কোম্পানীগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তানিশা মনি (১১) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে তার মৃত্যু ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পরিবার ও পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চুলু সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনি মৃত মোশরফ হোসেনের মেয়ে এবং বাংলা বাজার ক্যাডেট মাদরাসার ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, পরিবারের সবার অগোচরে মনি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আঁড়ায় ঝুলে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মুহাম্মদ গাজী ফৌজুল আজিম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

পরিবার জানায়, মনির আত্মহত্যার কোনো সুনির্দিষ্ট কারণ তারা জানে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা