প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দক্ষিণ জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৭০টির বেশি ভবন পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫

দক্ষিণ জাপানের উপকূলীয় অঞ্চল ওইতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন রাতজুড়ে জ্বলতে থাকার পর বুধবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী। তথ্যটি নিশ্চিত করেছে দেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা।

টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওইতা শহরের সাগানোসেকি এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়লে অন্তত ১৭৫ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে, আর একজন ব্যক্তি এখনও নিখোঁজ বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

ওইতা প্রিফেকচারের অনুরোধে উদ্ধার তৎপরতা জোরদার করতে একটি সামরিক হেলিকপ্টার পাঠানোর কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত আকাশচিত্রে দেখা গেছে—পাহাড়ি উপকূলীয় শহরজুড়ে ধ্বংসস্তূপ, ঘন ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সারি। মাছের উচ্চমানের ম্যাকারেল উৎপাদনের জন্য পরিচিত সাগানোসেকি এলাকা ঘন পাহাড়ি ঢাল দিয়ে ঘেরা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন নিকটবর্তী বনাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা