প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজনৈতিক দলের সঙ্গে দুই দফায় সংলাপ শুরু করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে এই সংলাপ শুরু হয়।

প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে ইসি।

এরপর দ্বিতীয় দফায় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সঙ্গে বৈঠকে বসবে কমিশন।

নির্বাচন প্রক্রিয়া, ভোটের প্রস্তুতি, অংশগ্রহণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে এই সংলাপে মতামত তুলে ধরার সুযোগ পাচ্ছে রাজনৈতিক দলগুলো। এর আগে গতকাল সোমবার সংলাপের সময়সূচি নিশ্চিত করেছিলেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা