প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১৭ বছর জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি: সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫

দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। আগামী জাতীয় নির্বাচনে জনগণ আবারও তাদের প্রিয় প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার স্বাধীনতা ফিরে পাবেন—এমন আশা নিয়েই কাজ করছেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

 

​মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সভাটি উপজেলার কবি রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

 

​লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন, “দীর্ঘ ১৭ বছর জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ আবারও স্বাধীনভাবে আপনাদের প্রিয় প্রতীক ধানের শীষে ভোট দিতে পারবেন, এই আশা নিয়েই আমরা কাজ করছি।”

 

​তিনি আরও বলেন, নতুন কেন্দ্র কমিটি গঠনের মধ্য দিয়ে ৮ ও ৯ নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

 

​ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির কাজির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

 

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস গাজী, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি নুরের রহমান, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু এবং উপজেলা মহিলা নেত্রী শারমিন করিম।

 

​এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সৌদি প্রবাসী শরীফ খান, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন স্বপন, উপজেলা বিএনপি নেতা মোঃ সেলিম পাটওয়ারী, পৌর বিএনপি নেতা বিল্লাল হোসেন কম্পানি, মজিবুর রহমান, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, আব্দুল জলিল, শাওন পাঠান, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতা মশিউর রহমান রিপন, ইকবাল পাটওয়ারী, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সেলিম খাঁন, মিন্টু শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা