জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন (জিও) প্রকাশ না হওয়ায় প্রভাষকরা টানা তৃতীয় দিনের মতো ‘No Promotion No Work’ কর্মসূচি পালন করছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচের যোগ্য প্রভাষকদের পদোন্নতি দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে কলেজের একাডেমিক ও পরীক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে দুপুর ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে কলেজের মোট ৫৪ জন প্রভাষক অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন ৩৩তম বিসিএসের প্রভাষক বেলাল হোসাইন, ৩৪তম ব্যাচের আসলাম হোসাইন, ৩৫তম ব্যাচের মো. মোজাহিদুর রহমান এবং ৩৩তম ব্যাচের এস এম জাকিয়া জাহান। বক্তারা বলেন, পদোন্নতির জিও প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ সংহতি রেখে কর্মসূচি অব্যাহত থাকবে।