প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গোপালগঞ্জে আওয়ামী লীগের স্থানীয় সভাপতির পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সব ধরনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলের স্থানীয় এক নেতা তয়েব আলী শেখ। সোমবার (১৭ নভেম্বর) সকালে কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তয়েব আলী শেখ দীর্ঘদিন ধরে কুশলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। এ অবস্থায় রাজনৈতিক দায়িত্ব পালন সম্ভব নয় বলেই তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

তিনি আরও বলেন, “আগামীতে দলীয় রাজনীতির সাথে আর যুক্ত থাকতে চাই না। নিরপেক্ষভাবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চাই।”

 

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা