প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুরে ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর পৌর শাখার অন্তর্গত ৭ নং ওয়ার্ড শাখার এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১৭নভেম্বর) রাতে স্থানীয় দড়িপাড়া পুরাতন বাইপাস মোড়ে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এড শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

 

কর্মী সমাবেশ এর উদ্বোধন করেন শহর শ্রমিক দলের আহ্বায়ক হারুন অর রশিদ রতন।

৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ ফিরোজ আহম্মেদ লাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম নিজামের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান।

 

সমাবেশে অন্যানের মধ্যে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শহিদুল হক খান দুলাল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শফিউর রহমান শফি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ তরুণ হাসান কাজল, সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শুভ, জেলা মাইক্রোবাস ও কার চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জু হাসান মুছাসহ বিএনপি ও শ্রমিক দলের জেলা এবং পৌর শাখার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা