প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পবিপ্রবিতে আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন মেইন গেইটের উদ্বোধন

মেহেদী হাসান, পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রধান প্রবেশদ্বার আধুনিকায়ন ও সংস্কারের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নবনির্মিত মেইন গেইটের ফিতা কেটে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “নতুনভাবে সাজানো প্রধান ফটক বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও আগের চেয়ে আরও শক্তিশালী হবে।”

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম জানান, “বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশে রূপান্তরিত করার লক্ষ্যেই ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট তার পরিচয়, মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। আধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ এই নতুন গেইট ক্যাম্পাসের নিরাপত্তা ও নান্দনিকতায় নতুন মাত্রা যোগ করবে।”

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমন্বিত সহযোগিতার মাধ্যমে আরও প্রযুক্তিনির্ভর ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা