প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ শোনা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে; খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আগামীকাল সোমবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হওয়ার কথা। রায়কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে রাজধানীসহ বিভিন্ন এলাকায়।

এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া, ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতো সহিংস ঘটনা ঘটছে। এসব পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা