প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি বিষয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ট্যারিফ কমিশনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫

বিভিন্ন গণমাধ্যমে ভোজ্যতেলের (সয়াবিন তেল) মূল্যবৃদ্ধি বিষয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ট্যারিফ কমিশন তাদের বক্তব্য পাঠিয়েছে। যা হুবহু তুলে ধরা হয়েছে- 

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, কমিশন ভোজ্যতেলের (সয়াবিন তেল) মূল্য বৃদ্ধির সুপারিশ করেছে এই মর্মে কোন বিজ্ঞপ্তি প্রকাশের সাথে কমিশনের কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। উক্ত সংবাদ বিভ্রান্তিকর বিধায় কমিশন তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন পরিষ্কারভাবে জানাচ্ছে যে, কমিশন হতে ভোজ্যতেলের দাম বৃদ্ধি সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এ ধরণের কোন তথ্য বা বিজ্ঞপ্তি কমিশন হতে সরবরাহ করা হয়নি। বিষয়টি অত্যন্ত বিধায় যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ জনমনে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে।

এমতাবস্থায় যাচাই বাছাই ব্যাতিরেকে এ ধরনের ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর সংবাদ গণমাধ্যমকে সনির্বন্ধ অনুরোধ জানানো যাচ্ছে।

—– বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা