প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সীতাকুণ্ডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা: নিহত চার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে দাঁড়ানো একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং বেশ কিছু মানুষ আহত হন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানো এবং নিহতদের লাশ উদ্ধার করেছে। আহতদের অবস্থার বিষয়েও আপডেট দেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে হতাহতের সংখ্যা বেশি হলেও তাৎক্ষণিকভাবে সঠিক সংখ্যা জানা যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা