ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ২১টি প্রতিষ্ঠানের লেনদেন আগামী সোমবার (১৭ নভেম্বর) বন্ধ থাকবে। রেকর্ড ডেট নির্ধারণের কারণে এসব কোম্পানির শেয়ার কেনাবেচা একদিনের জন্য স্থগিত থাকবে বলে ডিএসই সূত্রে নিশ্চিত করা হয়েছে।
লেনদেন বন্ধ রাখা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—কাসেম ইন্ডাস্ট্রিজ, বিবিএস ক্যাবলস, বিবিএস, এনার্জিপ্যাক পাওয়ার, তিতাস গ্যাস, সোনালী পেপার, রেনেটা, রংপুর ফাউন্ড্রি, রহিম টেক্সটাইল, অলিম্পিক, এমএল ডাইং, এমজেএল বাংলাদেশ, মালেক স্পিনিং, জেএমআই সিরিঞ্জ, ইফাদ অটোস, হাক্কানী পাল্প, এডিএন টেলিকম, এএমসিএল (প্রাণ), বিডি সার্ভিস, আজিজ পাইপ ও পেনিনসুলা।
ডিএসই জানিয়েছে, রেকর্ড ডেট শেষে ১৮ নভেম্বর থেকে এসব কোম্পানির স্বাভাবিক লেনদেন পুনরায় শুরু হবে।