প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজীপুর-৩ এ জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫

গাজীপুর-৩ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত গণসংযোগ, নির্বাচনী উঠান বৈঠক ও পাড়া-মহল্লা কমিটি গঠন।
শনিবার ও রবিবার এই কার্যক্রমে এলাকায় নির্বাচনী আমেজ আরও জোরদার হয়।

এদিন সারাদিনব্যাপী প্রচারণায় নেতৃত্ব দেন গাজীপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক ডিসি মো. শাহ আলম বকশী। তার সঙ্গে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

গণসংযোগ চলাকালে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়। স্থানীয়রা শাহ আলম বকশীর প্রতি সমর্থন, আস্থা ও পরিবর্তনের প্রত্যাশা প্রকাশ করেন। তিনি ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আগামী দিনের উন্নয়ন, ন্যায়বিচার, সুশাসন ও কল্যাণমুখী রাজনীতির প্রতিশ্রুতি তুলে ধরেন।

গণসংযোগে তরুণ থেকে প্রবীণ—সব বয়সী ভোটাররা দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন। পুরো কর্মসূচি জুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, নির্বাচনী দিকনির্দেশনা এবং দলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা