প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুমিল্লায় নিষিদ্ধ শাটডাউন চলাকালে কৃষকলীগ নেতাসহ ৪৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত শাটডাউন কর্মসূচি পালনকালে কৃষকলীগ নেতা আবু হেলালসহ ৪৪ জনকে আটক করেছে পুলিশ।গতকাল শনিবার (১৬ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

আটক আবু হেলাল কুমিল্লা মহানগর কৃষকলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের ছোটরা এলাকার বাসিন্দা। ৫ আগস্টের পর হেলালের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তিনি জামিনে মুক্ত ছিলেন।

এদিকে বিশেষ অনুসন্ধানে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়—৫ আগস্টের পর আবু হেলালকে ২ নম্বর ছোটরা ওয়ার্ডের বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন অফিসে ডেকে আনেন। ভিডিওতে কাউন্সিলর বিল্লালকে হেলালকে উদ্দেশ করে বিএনপির সঙ্গে থাকার বিষয়ে কথা বলতে দেখা যায়, এবং হেলালও সেখানে সম্মতি প্রদান করেন।

শনিবারের শাটডাউন কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আবু হেলালের সঙ্গে আরও ৪৪ জন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ওসি জানান—আটকদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে এবং দেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রোধে অভিযানে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা