প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমীরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আলেম-ওলামাদের সম্মান রক্ষা ও তাদের নিয়ে অশালীন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

 

রবিবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, যারা সত্যিকারের জামায়াতে ইসলামীর প্রতি অনুগত, তারা কোনো পরিস্থিতিতেই বিজ্ঞ আলেমদের বিরুদ্ধে কটু মন্তব্য করবেন না। তিনি আরও বলেন, কেউ যদি এমন আচরণ করেন, তাহলে ধারণা করা হবে—তিনি দলকে আন্তরিকভাবে সমর্থন করেন না।

 

ডা. শফিকুর রহমানের এই বার্তা প্রকাশের পর দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তার মন্তব্যের মূল উদ্দেশ্য—সংগঠনের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা এবং আলেম সমাজের মর্যাদা অক্ষুণ্ণ রাখা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা