কুড়িগ্রাম-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন দাবি করে ডা. মো. ইউনুছ আলীর সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
শনিবার (১৫ নভেম্বর) সকালে নাগেশ্বরী উপজেলা চত্বর এলাকায় সাধারণ মানুষের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন—নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক একে এম আশরাফুল ইসলাম আপেলসহ দলের আরও নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ডা. ইউনুছ আলী দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছেন এবং জনগণের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে। তাই তাঁকে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন দেওয়ার জন্য তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান।
সমাবেশে নেতারা আশা প্রকাশ করেন—দলীয় হাইকমান্ড জনগণের দাবি বিবেচনায় নেবে।