গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গভীর রাতে ঢাকা–খুলনা মহাসড়কে বড় একটি গাছ কেটে ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাংশের কর্মীরা—এমন অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে গোপালপুর বাজারের কাছাকাছি হঠাৎ করে মহাসড়কে বিশাল গাছ পড়ে থাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।
কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানান, গাছ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে সড়ক স্বাভাবিক করে দেন। তিনি বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।