প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় দুই প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক দুটি স্থানে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তবে এখনো কারও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

ফায়ার সার্ভিস জানায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে এক্সপ্রেসওয়ের মাওয়া-মুখী লেনে। দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স লেনে থাকা এক পথচারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

অল্প সময় পর দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ওমপাড়া–হাঁসাড়া এলাকায়। সেখানে চলন্ত আরেকটি যানবাহনের ধাক্কায় মারা যান অজ্ঞাত পরিচয়ের আরও একজন।

 

ঘটনার পর ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট থানা পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। পরিচয় শনাক্তের কাজও চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা