প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজায় বর্ষণে প্লাবিত শরণার্থী তাঁবু, বাস্তুচ্যুতদের দুর্ভোগ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা নতুন বিপদের মুখোমুখি হয়েছেন। টানা বৃষ্টিপাতে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি উদ্বাস্তু ক্যাম্পে শতাধিক তাঁবু প্লাবিত হয়েছে, যেখানে বহু বাস্তুচ্যুত মানুষের জীবন দুর্ভোগের মধ্যে পড়ে গেছে।

গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, বৃষ্টির পানিতে তাঁবুগুলো ডুবে যাওয়ার পর জরুরি পদক্ষেপে কাজ শুরু করা হয়েছে। শুক্রবার সকাল থেকে উপত্যকায় নিম্নচাপের প্রভাব শুরু হয়েছে, যা সঙ্গে ঠান্ডা বাতাস ও ভারী বর্ষণ যুক্ত করেছে। এর ফলে ১৫ লাখ বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

গাজা সরকারের হিসাব অনুযায়ী, মোট ১ লাখ ৩৫ হাজার তাঁবুর মধ্যে ৯৩ শতাংশ বা প্রায় ১ লাখ ২৫ হাজার তাঁবু এখন আশ্রয়ের উপযোগী নয়। আবহাওয়া ও ইসরায়েলি বোমাবর্ষণে এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইসরায়েল এখনও তাঁবু ও মোবাইল হোমসহ পুনর্গঠন সামগ্রী গাজায় প্রবেশে বাধা দিচ্ছে, যা ১০ অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির শর্তের সঙ্গে সাংঘর্ষিক।

উল্লেখ্য, গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ৬৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত, যাদের বেশিরভাগ নারী ও শিশু।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা