রাজধানীর হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন লেগেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মধুবাগ ব্রিজে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটানোর পর দ্রুত পালিয়ে যায়।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ জানান, খবর পেয়ে একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছেছে, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।