প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২০০ টাকায় জামিন পেলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদানের অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে ২০০ টাকায় মুচলেকা দিয়ে তার জামিন মঞ্জুর করেন। মামলায় বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, হিরো আলম ও রিয়া মনির মধ্যে সম্প্রতি মনোমালিন্য দেখা দেয়। হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করেন। ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানার একটি বাড়িতে ডাকা হলে, হিরো আলমসহ কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের গালাগাল শুরু করেন এবং পরে কাঠের লাঠি দিয়ে মারধর করেন। এ সময় বাদীর শরীরে জখম হয় এবং তার দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি হয়।

মামলাটি ২৩ জুন দায়ের করা হয়। এর আগে ১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিরো আলম ও তার সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন, যা Saturday সকালে কার্যকর করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা